বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বুধবার (১৬ অক্টোবর) জানান, রাতের বেলায় জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে আসেন। এর মধ্যে কেউ কেউ গাড়ি নিয়েও আসেন। হঠাৎ করে উল্টে যাওয়া ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
অ্যাডাম বলেন, দলে দলে মানুষ যখন ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন, তখন সেটি বিস্ফোরিত হয়ে তাতে আগুন ধরে যায়।
অনলাইনে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে দেখা যায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।