বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা

মেহেদী হাসান মিরাজের চমৎকার ইনিংস খুলনা টাইগার্সকে এনে দেয় দারুন এক জয় এবং দল উঠে যায় প্লে অফে। ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ হাসান তামিম একাই লড়লেও বাকিদের ব্যর্থতার কারণে ভালো সংগ্রহ পায়নি তারা। বিপিএলের ম্যাচে গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারায় খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা। যা ১৯ বল হাতে রেখেই তাড়া করে ফেলে খুলনা। আগে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস শুরুটা করে ভালোই। তানজিদ ও লিটন দাসের উদ্বেধনী জুটি থেকে আসে ২৯ রান। তৃতীয় ওভারে লিটনকে ১০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। একপ্রান্ত সামলে লড়তে থাকেন তানজিদ। ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে সংগ্রহ বাড়াতে থাকেন তিনি। এর মধ্যে বিদায় নেন হাবিবুর রহমান ও ফরমানুল্লাহ। পাঁচে নেমে কিছুক্ষণ লড়াই করেন সাব্বির রহমান। এর মধ্যে ৩৭ বলে ১ চার ও ৭ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন তানজিদ। কিছুক্ষণ পর বিদায় নেন সাব্বিরও। ২০ রান আসে তার ব্যাট থেকে। বাকি সময়ে কেউ দাঁড়াতে পারেননি ঠিকঠাক। দ্রুত উইকেট হারাতে থাকা ঢাকা খুব বেশি রানও করতে পারেনি। খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com