সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতী সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। গতকাল রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন। খবর বাংলানিউজের।

 

জেনারেল ওয়াকার–উজ–জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের চার হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে। তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com