সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাবেক সংসদ সদস্য কবিরুল হক গুলশান থেকে গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে এখনও জানায়নি পুলিশ।

 

 

জানা যায়, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮, ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

 

 

গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতার মতো কবিরুল হক আত্মগোপনে চলে যান। এর মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com