বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলীয় ঐক্যের মতই আলাদাভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার দুপুরে দলের কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। খবর বিডিনিউজের।
জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় দিন থেকে। কর্মসূচির মধ্যে রয়েছে– ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান করবে জামায়াত।