মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি কে, জানাল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাথ।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করা এই রেফারি সম্প্রতি কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় এসেছেন। জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই তিন ম্যাচে এলফাত মোট ৮টি হলুদ কার্ড এবং ১টি লাল কার্ড দেখিয়েছেন।

তবে আলবিসেলেস্তেদের জন্য তিনি কিছুটা পরিচিত মুখ। কারণ কাতার বিশ্বকাপের ফাইনালে ইসমাইল এলফাত চতুর্থ রেফারি হিসেবে মাঠে ছিলেন।

মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০১ সালে ডিভি লটারি ভিসার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পান। ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি প্যানেলে থাকা এলফাত আমেরিকার মেজর লিগ সকারে নিয়মিত রেফারিং করেন।

যুক্তরাষ্ট্রে খেলার কারণে লিওনেল মেসির ম্যাচ পরিচালনার ভালো অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালে ইন্টার মায়ামির ঐতিহাসিক লিগস কাপ জয়ের ফাইনাল ম্যাচটির দায়িত্বে ছিলেন এই এলফাতই। তবে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য তার একটি তেতো স্মৃতিও আছে। ২০২০ টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি। যা ১-১ গোলে ড্র হওয়ায় অলিম্পিক থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা। সেই অলিম্পিক স্কোয়াডে থাকা ফাকুন্দো মেদিনা ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলেও খেলছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com