মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রত্যর্পণ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শামা ওবায়েদ বলেন, আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে দণ্ডিত পলাতক আসামি। তাকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি। কূটনৈতিক নীতিমালা ও প্রটোকল অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।
আসাদুজ্জামান খানকে ফেরত পাঠানোর চিঠির বিষয়ে তিনি জানান, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে দেয়া হয়েছে।
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, যারা পলাতক আসামি, যাদের বিচার ও সাজা হয়েছে।
ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ উল্লেখ করেন, ফিডব্যাক কী হবে, সেটা ভারত সরকারের ওপর নির্ভর করে। আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি গেছে। আমরা অপেক্ষা করব এবং আশা করব, ভারত ইতিবাচক সাড়া দেবে।