মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে
Logo
ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
আন্তর্জাতিক
‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’
Icon আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম
1.9k
Shares
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing buttonprint sharing buttoncopy sharing button
‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’
মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ফলো করুন
যুগান্তর হোয়াটসঅ্যাপ
যুগান্তর মেসেঞ্জার
Advertisement
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছ।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই নিজের বার্তা দিয়ে আসছেন।
ইসরাইলি নিরাপত্তা সূত্রটি আল-হাদাসকে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার নামে যেসব বার্তা বা বিবৃতি প্রকাশিত হচ্ছে, সেগুলো আসলে তার নিজের লেখা নয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তারা মোজতাবা খামেনির নামে এসব বার্তা লিখে দিচ্ছেন।