বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের পর এবার ভারতের পার্লামেন্ট চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কংগ্রেস ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
বুধবার (২২ জুলাই) নিট (এনইইটি) পরীক্ষা-সংক্রান্ত বিতর্ক এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বুধবার সকালে তারা পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের সাংসদেরা কালো পোশাক পরে সংসদে আসেন এবং পরে পার্লামেন্টের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে সমাজবাদী পার্টিসহ কয়েকটি বিরোধী দলের সদস্যরাও যোগ দেন।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ এবং নিট ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনারও দাবি জানান তারা।
সমাজবাদী পার্টির সাংসদেরাও কালো স্কার্ফ পরে কর্মসূচিতে অংশ নেন। দলের সভাপতি অখিলেশ যাদব আগের দিনের বিক্ষোভেও কংগ্রেসের সঙ্গে ছিলেন। ওই কর্মসূচিতে তাকেও পুলিশ আটক করেছিল।