বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত অধিকার নিউইয়র্ক সিটি পুলিশের নেই বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।
গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘এটি কেন্দ্রীয় সরকারের বিষয়’।
আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশ নিতে নেতানিয়াহুর নিউইয়র্কে আসার কথা রয়েছে। সে সময়ে তাকে ‘যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতারের হুমকি’ দিয়েছিলেন মেয়র মামদানি। এ নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা বলেছিলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের অধিকার নেই নিউইয়র্কের মেয়রের। বরঞ্চ তার পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার সোস্যাল মিডিয়ায় মামদানি উল্লেখ করেন, নেতানিয়াহু এখানে এলে তার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিউইয়র্ক সিটি কার্যকর করতে পারবে কি না তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে। এরপর নিশ্চিত হওয়া গেছে, ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে আমাদের আলাদা কোনো আইনগত অধিকার নেই।