রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভার এলাকায় সংঘটিত এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় আসহাবুল ইয়ামিনকে একটি আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যানে তুলে নেয়া হয়। পরে চলন্ত এপিসি থেকে তাকে ফেলে দেয়া হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।