বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।