বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলা, হতাহত অনেক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বহু তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

 

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির একটি এলাকায় হামলার আগে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর শুরু হয় ব্যাপক বিমান হামলা। হামলায় এলাকার একটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে আশপাশে বাস্তুচ্যুত মানুষের বসবাসের জন্য স্থাপন করা কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়।

 

স্থানীয় সূত্র জানিয়েছে, এসব তাঁবুতে যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো বহু পরিবার আশ্রয় নিয়েছিল। হামলার সময় নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবন বাঁচাতে নিরাপদ স্থানে ছুটে যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com