বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
অবশেষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ফরাসি সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ছিল, দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানই দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
ফ্রান্সের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা জিদান ১৯৯৮ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়েও সমান সফলতা দেখান তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তি গড়েন। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কোনো দলের কোচ হিসেবে কাজ করেননি।