বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
এতদিন পরও নতুন মৌলিক গানে তার মনোযোগ এতটুকু কমেনি, বরং প্রায়ই তিনি প্রকাশ করেন নতুন গান। এরই ধারাবাহিকতায় রোববার উন্মুক্ত করলেন নতুন গান ‘বুড়ো নাবিকের গল্প’। নিজের লেখা কথা ও সুরে এবার একেবারে ভিন্ন আঙ্গিকের একটি গল্প শুনিয়েছেন এ শিল্পী। ‘সিন্ধু নাবিক, ভেবে সব দিক, জলের সাথে নিলো আড়ি/ সেই সে নাবিক, আজ চার দেয়ালে, দেবে না আর দূর পাড়ি/’ এমন কথার গানটি বাপ্পা নিজেই লিখেছেন। সুর ও সংগীত আয়োজনেও বরাবরের মতো নিজেই কাজ করেছেন। গানের গল্পে মূলত সন্তানের প্রতি বাবার অন্তহীন দায়িত্ববোধ ও নীরব ত্যাগের কথাই তুলে ধরেছেন বাপ্পা। গানের ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে সেই একই আবহ। ভিডিওটি বা এআই প্রযুক্তিতে বানিয়েছেন আহাদ অন্তর। গানের রেকর্ডিং ও মিক্স-মাস্টারিংয়ের কাজটি করেছেন আমজাদ হোসেন বাপ্পী।