সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনার সঙ্গে সালমান-ক্যাটরিনা

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

বিপিএল সপ্তম আসরের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্স বক্সে বসে ভারতীয় তারকা সঙ্গীত শিল্পী সোনু নিগমের গান শুনছেন ঠিক তখন প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে সেখানে আসেন সালমান-ক্যাটরিনা।

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বলিউউ সুপারস্টাররা বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের একিবারে শেষ দিকে মঞ্চে পারফর্ম করবেন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই স্টেডিয়ামজুড়ে আতশবাজি শুরু হয়। প্রায় পাঁচ মিনিট ধরে মিউজিকের তালে তালে চলে আতশবাজি। এরপর সাইড স্কিনে বিপিএলের লোগো দেখানো হয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিকাল ৫টায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ৫টা ৪০ মিনিটে।

এরপর মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ প্রথম পারফরম্যান্স নিয়ে আসেন। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ এবং ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’- গান গেয়ে তিনি স্টেজ থেকে নেমে যান। শুভর পরই মঞ্চে আসেন আরেক সঙ্গীতশিল্পী রেশমি মির্জা। এরপর মঞ্চে আসেন দেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠেন একদম শেষে।

আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com