মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবারও শাহজালালে ২ ঘণ্টা ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে দ্বিতীয়দিনের মতো বৃহস্পতিবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টা সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এই দু’দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকছে।’

এই দু’দিন নির্দিষ্ট সময় ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখতে ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেডে যে এয়ার শো হবে, তার প্রস্তুতিমূলক মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকছে নির্দিষ্ট সময়ের জন্য। আজ বুধবারও ২ ঘণ্টা ফ্লাইট বন্ধ ছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com