মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর স্মরণীকা কমিউনিটি সেন্টারে গত ১৯ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ ওই সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন।

সভায় সম্মানিত সভাপতি আলী হোসেন আকবর আলী কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির ওই বার্ষিক সাধারণ সভায় ২৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা এবং বিশ্বাসের কথা পুনঃব্যক্ত করেন। সভায় কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকগণ, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com