মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারী সীমান্তে সীমান্তহাট স্থাপন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে প্রস্তাবিত সীমান্তহাটের জায়গা পরিদর্শন ও দুদেশের জেলা প্রশাসকদ্বয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে ১০০২নং পিলারের কাছে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার জেলা প্রশাসক অনন্ত লাল নেতৃত্ব দেন।

এসময় বাংলাদেশের পক্ষে ছিলেন কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লেঃ কর্নেল জামাল হোসাইন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, এডিএম জিলুফার ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১১০ কোম্পানির সেকেন্ড ইনচার্জ ডিবি নাগ, এ টালহা এডিসি ধুবড়ি ও আগমনি বিএসএফের সিও চিরঞ্জিত দাস প্রমুখ। বৈঠকে উভয় পক্ষ ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ও আসামের ধুবড়ি জেলার ছত্রশাল সীমান্তে সীমান্তহাট স্থাপনে সম্মত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com