মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে এক কলার আড়তে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কিভাবে আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com