মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত জবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীর শরীরে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআরবি) ।

এর আগে সোমবার ওই ছাত্রীর করোনা পরীক্ষা করা হয়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরাতে থাকেন।

করোনাভাইরাস আক্রান্ত ছাত্রী জানান, গত ৭-৮ দিন ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷ পরিবারের সদস্যদের কথায় সোমবার আইইডিসিআর হটলাইনে ফোন দিই। তারা আমার বাসা উত্তরা থেকে আইসিডিডিআরবিতে পরীক্ষা করতে নিয়ে যায়৷ পরে মঙ্গলবার রাত ৯টার দিকে আমাকে ফোন করে করোনাভাইরাস পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ বলেন, একটু আগেই খবর পেয়েছি আমার বিভাগের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এখন যেহেতু রাত হয়ে গেছে কালকে আমি তার খোঁজ খবর নিব এবং প্রয়োজনীয় গ্রহণ করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথের এক শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সঙ্গে আছে। কাল তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সব ধরনের সহযোগিতা করবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com