মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। তাই এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় ঝিনাইদহে জনসাধারণকে ঘর থেকে বের হওয়া ঠেকাতে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরচ ২০টি ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) ঝিনাইদহের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘুরাঘরি করতে থাকা ৮১ জনকে জরিমান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, বুধবার অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘুরাঘরি করায় ৮১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জরিমানার এক লাখ ৬ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে।
এদিকে র্যাব, পুলিশ ও সেনা বাহিনীর কঠোর অবস্থানের কারনে জেলা শহর ও উপজেলা সদরে মানুষের ঘর থেকে বের হওয়া অনেকটা কমেছে। কিন্তু গ্রামাঞ্চলে মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে। সকাল বিকালে গ্রামের হাট বাজার গুলোতে লোক সমাগম হচ্ছে। তারা সামাজিক দূরত্ব মানছে না।
এদিকে,গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯ জন ঢাকার ও ১৫ জন ঢাকার বাইরে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জন। এছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।
নগরকন্ঠ.কম/এআর