মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মনপুরায় ২ বাড়ি লকডাউন, তাবলীগ জামায়াত ফেরতসহ ২১৫ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলার মনপুরায় করোনা সংক্রমণ রোধে দুইটি বাড়ি লকডাউন করলো উপজেলা প্রশাসন। এর পাশাপাশি তাবলীগ জামায়াত ফেরত ৩৭ জন ও ট্রলার যোগে শিবচর থেকে ফেরত আসা ১৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাড়ি দুইটিতে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদের নেতৃত্বে একটি মেডিকেলে টিম ও পুলিশের একটি টিম প্রবেশ করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি দুইটি লকডাউন করা হয়। বাড়ি দুইটি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ঢাকার লকডাউন মিরপুর থেকে পালিয়ে এক পরিবার ও অপর পরিবারটি ঢাকার যাত্রাবাড়ী থেকে পালিয়ে মনপুরায় নিজ বাড়িতে আসে। তাই বাড়ি দুইটি লকডাউন করা হয়েছে।

তবে দুই পরিবারের সকল সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানান মেডিকেল টিমের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।

এদিকে, বুধবার দুপুর ১ টায় মাদারীপুরের শিবচর ও মাওয়া থেকে তিনটি ট্রলার বোঝাই করে ১৭৮ জন মনপুরা দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার আসে। পরে স্থানীয় চেয়ারম্যান অলি উল্লা কাজল ও পুলিশের এস.আই নয়ন ও এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি টিম মনপুরা আসা সবাইকে নিয়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও সাকুচিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এ ছাড়াও গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ফেরত দুইটি তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যকে মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়।

এনিয়ে ২১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com