মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

লকডাউনের আওতায় রোহিঙ্গা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবির কেন্দ্র ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব আলম তালুকদার।

তিনি বলেন, ‘জেলা প্রশাসক পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছেন। এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পও কক্সবাজার জেলার আওতায় পড়ে। যদিও রোহিঙ্গা ক্যাম্প গত ১১ মার্চ থেকে অঘোষিত লকডাউনের মধ্যে রয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ ছাড়া অন্য সব কর্মসূচি বন্ধ রয়েছে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরো বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প লকডাউন হলেও ১০ লাখ লোকের খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা চলবে। কারণ এগুলো তো আর বন্ধ করা যাবে না। এই লকডাউনটা অনির্দিষ্টকালের জন্য। কারণ করোনা সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে, বুধবার বিকেলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পর্যটন নগরীর কক্সবাজার জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলা প্রশাসনের ফেসবুকে পেজে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন তার আদেশে বলেছেন, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হল। এখন থেকে এই জেলায় সকলের আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com