মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

অহেতুক ঘোরাঘুরি, ঢাকায় ৫০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অঘোষিত লকডাউন চলাকালে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় তিনটি ব্যাটালিয়ন দিনব্যাপী এ অভিযান চালিয়েছে।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ৫০ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা সবাই সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তা সুজয় সরকার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com