মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

করোনাভাইরাস: হটলাইনে ডিএসসিসির ত্রাণ সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধ করবেন এমন ব্যক্তিদের জন্য হটলাইনের মাধ্যমে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ইতিমধ্যে রাজধানীর ১ হাজার ৫৮৭ জনের বাসায় খাবার পৌঁছে দেয়া হয়েছে।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত হটলাইন নম্বরে ১০ হাজার ১৭৪ জন নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন । এরমধ্যে ২ হাজার ৫৭৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত ১ হাজার ৫৮৭ জনের বাসায় ইতিমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। অবশিষ্ট ৯৮৬ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com