মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বন্দরে কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে নিজ উদ্দ্যাগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানা কম্পাউন্ডে ৩ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ও তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ইন্সপেক্টর ( তদন্ত ) আজহারুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) শওকত আলমসহ থানার অন্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম জানান, থানায় কর্মরত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের বেতনের অর্থ থেকে তহবিল করে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক সংকট করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে সচেতন ও সতর্ক থেকে নিজ নিজ ঘরে নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না।
লকডাউনের সরকারি নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর