মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মসিস্টের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ রোগীর সংস্পর্শে আসা সকল স্টাফদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভেঙে পড়েছে উপজেলার একশ শয্যার হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম।
এদিকে আক্রান্ত রোগীকে বৃহস্পতিবার দুপুরে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইশোলেসন কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রন্ত রোগীর বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গো হাট্টা গ্রামে। তিনি গত শুক্রবার গ্রামের বাড়িতে অবস্থান করেন এবং স্থানীয় মসজিদে নামাজ আদায় করে শনিবার কর্মস্থলে যোগ দেন। তিনি প্রতিদিন হাসপাতালের বর্হির্বিভাগে ওষুধ বিতরণ ও জরুরি বিভাগ এবং আবাসিক বিভাগের ওষুধ সবরাহ করতেন। শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি স্বপ্রোনদিত হয়ে নুমনা পরীক্ষার জন্য পাঠান এবং বুধবার বিকালে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।
মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ জানান, সীমিত আকারে জরুরি বিভাগ চলছে। সব স্টাফ না থাকায় হিমসিম খেতে হচ্ছে। তবে সিভিল সার্জন অফিস থেকে নির্দেশনা পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। জামালপুর জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সংশ্লিষ্ট ছাড়া বাকি স্টাফ দিয়ে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম চলবে।
নগরকন্ঠ.কম/এআর