মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বা এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পোশাক শ্রমিক ওই নারী গত বধুবার নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন।
স্থানীয়রা জানান, গত বুধবার (৮ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফিরেন ওই নারী। তার করোনার উপসর্গ ছিল। সকালে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নৌকাযোগে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।
নগরকন্ঠ.কম/এআর