মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার কেরানীগঞ্জে ৩২জনের নমুনা সংগ্রহ কারা হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত শুভাঢ্যা এলাকায় ২৬ বছর বয়েসী এক নারী ও কুন্ডা এলাকায় ৩৯ বছরের একজন পুরুষের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে গত পাঁচদিনে কেরানীগঞ্জে আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১০জনে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন। তিনি জানান এ পর্যন্ত ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১০জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বাকি ২২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে একই পরিবারের ছেলে, বাবা ও মাসহ দুইজন নারী একজন কিশোর এবং বাকি সাতজন ৪৫ থেকে ৭৫ বছর বয়েসী পুরুষ রয়েছে। নতুন আরো বৃহস্পতিবার আরো ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজি মাইনুল ইসলাম জানান, দিনদিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় আগানগর, জিনজিরা, কালিন্দী, শুভাঢ্যা শাক্তা ও কোন্ডা ইউনিয়নসহ ছয়টি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর