মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শামসুল হক (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০ টায় উপজেলার দিঘীরচালা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, সকাল ৮ টায় তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছিল। সেই সাথে ওই বাড়ির সবাইকে হোম কোয়রেন্টাইনে থাকতে বলা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি নিজে গিয়ে স্যারের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। যেকোনও প্রয়োজনে আমাকে ফোন দিতে বলেছি, আমি সহযোগিতা করবো।

শামসুল হক বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com