মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

করোনার লক্ষণ নিয়ে রামেকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের লক্ষণ জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃত ব্যক্তির নাম সোলাইমান কাজি (৫৮)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত নন চিকিৎসকরা। তবে বিষয়টি নিশ্চিত হতে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোলাইমান কাজির বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে। তার বাবার নাম মৃত জবুলাল কাজি। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মৃত‌্যু হয় তার। এর আগে বুধবার রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিন দিনের জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোলাইমান রামেক হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, ‘জোরালো না হলেও যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে পরীক্ষা চলছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। তবে সাম্প্রতিক সময়ে সোলাইমান অন্য কোনো জেলায় যাননি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com