মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

১৩০ পরিবারে খাদ্য সহায়তা দিল যুগান্তর স্বজন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দলিত সম্প্রদায়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ।

সুনামগঞ্জের তাহিরপুরে বুধবার যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে দিনব্যাপী তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর ৫০ পরিবারসহ ১৩০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার উপজেলার বড়ছড়া-বুরুঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল প্রাপ্তির পর স্বজনদের নিজস্ব অর্থায়নে তৃতীয় লিঙ্গের ৫০ সদস্যের প্রত্যেককে ডাল, আলু খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

অন্যদিকে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হকের মেয়ে মনোয়ারা বেগম তার দুই মাসের বেতনের টাকায় টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় পাথর কুড়িয়ে সংসার চালানো ৮০ পরিবারে চাল, ডাল আলুসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

একই এলাকার মধ্যবিক্ত ১০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তায় ও আর্থিক অনুদান বিতরণকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. আবু মুসা, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস, যুগান্তরের উপজেলা সমন্বয়কারী সমির সরকার, টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ অফিস সহকারী আব্দুর রউফ, স্বজন বাবুল আহমেদ তালুকদার, রাসেল আহমদ রতনসহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com