মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শিশুর ( ছয় মাস) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার করোনাভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ৩টার দিকে শিশুটিকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকাল ৫টায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার বাড়ি নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শুক্রবার তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হলে শিশুটি রাতেই মারা যায়। তার করোনা ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া শিশুটির পরিবারের সদস্যদের কাউন্সিলিং করে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com