মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এই সিদ্ধান্ত নিয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মো. ফসিউল্লাহ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেবাস আবার নতুনভাবে সাজানো হতে পারে। তখন এই পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে স্কুল-কলেজ-মাদ্রাস ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com