মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জ জেলায় বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। এ পর্যন্ত এই রোগে সাতজন আক্রান্ত ও একজনের মৃত্যু হওয়ায় জেলাকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে জেলায় লকডাউন কার্যকর করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। তবে জরুরি সেবাসমূহ এর আওতামুক্ত থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা থেকে কেউ বের হতে পারছে না, আবার কেউ অন্য জেলা থেকে আসতেও পারছে না।
নগরকন্ঠ.কম/এআর