মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও এর প্রতিরোধ বিষয়ে নড়াইলে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সদর হাসপাতালের জন্য আইসিইউ স্থাপনের দাবি জানালেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তজা। রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হয়ে এ দাবি জানান তিনি।
নড়াইল জেলায় করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এসময় দেশবাসীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর