মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

নাসিরনগরে মারা যাওয়া প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। তবে কোয়ারেন্টাইনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থবোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর ৭ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে জ্বর.কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাকে চিকিৎসা দিতে গিয়ে আবাসিক মেডিকেল অফিসার ও জরুরি বিভাগে চিকিৎসক কার সম্পর্শে এসেছেন। এবিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com