মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার আদমদীঘি উপজেলায় রবিউল ইসলাম মিঠু (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার করেছে প্রতিপক্ষরা। রবিবার সকালে আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদমদীঘির অন্তাহার গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু সকালে বাড়ির পাশে মাটি কাটতে যান। এ সময় প্রতিবেশী নূর ইসলাম ও তার ভাতিজা জামিল হোসেনসহ অন্যরা বাধা দেন। এক পর্যায়ে নূর ইসলাম ও তার ভাতিজা জামিলসহ অন্যরা রবিউলকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর নুর ইসলামসহ অন্যরা পালিয়ে যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নগরকন্ঠ.কম/এআর