মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মতলব উত্তর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুরে মতলব উত্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে মতলব উত্তর উপজেলার পূর্ব হানিরপাড়ের এই উপজেলার প্রথম করোনা রোগী ৩০ বছরের এক যুবককে ৬ এপ্রিল তিনি চিকিৎসা দিয়েছিলেন। পরে ৯ এপ্রিল ওই করোনারোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালের আইসোলেসনে নিয়ে আসা হয়। ১১এপ্রিল দুর্গাপুর থেকে করোনার দ্বিতীয় আরেক রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালে আইসোলেসনে আনা হয়।
রোববার দুপুরে আবাসিক মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর