মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নারীর করোনা শনাক্ত, গ্রাম লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন রবিবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভের তথ্য পাওয়ার পর থেকেই উপজেলার চণ্ডিপুর এলাকা লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শামছুদ্দিন।

জানা গেছে করোনা আক্রান্ত ওই নারীর বাড়ি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে। তার স্বামী গত ৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরেছিলেন। তিনি ১৪ দিন হোম কায়ারেন্টাইনে ছিলেন বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, চণ্ডিপুর গ্রাম লকডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা শনাক্ত নারীকে আইসোলেশনে নেওয়া হবে। পরিবারের অন্যরা আক্রান্ত কী-না যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com