মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস (কভিড-১৯) সতর্কতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তৃতীয় দফায় সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানে হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ছুটি সংক্রান্ত সরকারের পরবর্তী যেকোন সিদ্ধান্ত খুবিতে কার্যকর করা হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত খুবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দেয়া হয় এবং পরবর্তীতে তা সরকারি নির্দেশনায় ৯ এপ্রিল পর্যন্ত তা বর্ধিত করা হয়।
নগরকন্ঠ.কম/এআর