মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

‘প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যবহার করে রোগীদের পাশে দাঁড়ান’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯-এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসক সমাজের প্রতি প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যবহার করে জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বিবৃতিতে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যায় আত্মদানকারী পেশাজীবী বাংলাদেশের চিকিৎসকগণ আপনারা আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা জয়ী হয়েছিলাম, ঠিক তেমনি জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা কর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতি আপনাদের সঙ্গে আছে। এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই। পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট (Protective equipment) ব্যবহার করে আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ান।

মনে রাখবেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের কারো না কারোর আপনজন এবং তাদের এই বিপদে আমরা চিকিৎসক সমাজ দূরে থাকতে পারি না।সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com