মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

তৃতীয় ধাপে ছিন্নমূল মানুষদের সহায়তা দিলো পাক্ষিক ‘অনন্যা’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘অসহায় মানুষের পাশে’ নামক প্রজেক্টের মাধ্যমে ত্রাণ তহবিল গড়ে তুলছে পাক্ষিক ‘অনন্যা’। আর এই উদ্যোগের আওতায় নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদরিদ্রদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথম ও দ্বিতীয় ধাপের পর রবিবার তৃতীয় ধাপে পাক্ষিক অনন্যা ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার প্রদান করে।

করোনা সংকটের ফলে দুর্ভোগে পড়া মানুষের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতেই ত্রাণ তহবিল গঠন ও বিতরণের উদ্যোগ নেয় অনন্যা। এর প্রথম ও দ্বিতীয় ধাপ হিসেবে রাজধানীর বেশ কয়েকটি জায়গার মোট ১০০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সেই ধারাবাহিকতায় রবিবার রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি বস্তি, গুলশান ১ ও ২, মহাখালি ও তেজগাঁওসহ কয়েকটি স্থানে আরো ৫০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

আয়োজকরা জানান, যে এলাকাগুলোতে ত্রাণসামগ্রী খুব একটা পৌঁছায় না তেমন এলাকাগুলোকেই বেছে নেওয়া হয়েছে। রাজধানীর গুলশান, বনানী, মহাখালি এবং তেজগাঁও এলাকাগুলোতে দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ৫০ জন দিনমজুর, রিকশাওয়ালাদের পরিবারকে ১ সপ্তাহের খাদ্য সহায়তা দেয়া হয়েছে, সেই সঙ্গে ঘর থেকে বের না হওয়ার প্রতিশ্রুতি নেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com