মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পিরোজপুরে মঠবাড়িয়ায় প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা হিসেবে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত ৩১৯টি পরিবারকে লক ডাউন করেছে। করোনা সন্দেহে ঢাকা ও বরিশালে ১০জনের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানে হয়। এর মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে নারায়ণগঞ্জ থেকে গত গত ১০ এপ্রিল শুক্রবার বাড়িতে ফিরে জর-সর্দি সহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ঐ যুবকের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেলে পরীক্ষা করতে পাঠানো হলে সোমবার পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ আসে।

নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা লোকজনকে প্রশাসন নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন।পারিবারিক লক ডাউনকে উপেক্ষা করে বাহিরে বের হওয়া ৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনন্টাইনে রাখা হয়। এদিকে করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আরও ১০জনের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকা ও বরিশালে পাঠানে হয়েছে। তার মধ্যে ২ জনের প্রতিবেদনে নেগেটিভ পাওয়া যায়। বাকী ৮ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী সামাজিক ও গণমাধ্যমকে জানান, বর্তমানে করোনা ভাইরাস সনাক্ত ঐ রোগী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছে । বর্তমানে সে সুস্থ আছে বলে জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com