মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামে করোনা ভাইরাসে এক কিশোর (১৭) আক্রান্ত হয়েছে। সোমবার (১৩এপ্রিল) বিকালে জেলা স্বাস্থ্য বিভাগে প্রাপ্ত ৮ জনের করোনা রিপোর্টের মধ্যে ওই কিশোরের শরীরে কারোনা ভাইরাস ধরা পড়ে।
ওই কিশোরের বাড়ি জেলার রৌমারী উপজেলা সদরের টাপুরচর এলাকায়। সে একটি মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, ওই কিশোর গত ১৫ মার্চ ঢাকার সাভারে মামার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ৬ এপ্রিল সে রৌমারীতে ফিরে আসে। এরপর জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ১১ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ সোমবার তার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছালে সে করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। ইতিমধ্যেই তার বাড়ি লগডাউন করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের স্যাম্পল সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ১১২টি নমুনার মধ্যে ৪৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।
নগরকন্ঠ.কম/এআর