মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইবি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ও উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন,‘আর্দিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় পরিবারকে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা ও আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের সকলকে জানানো হবে। তবে জরুরী ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র এবং নিরাপত্তা প্রহরী স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক দায়িত্ব পালন করবেন। এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থানের জন্য পরামর্শ দেওয়া হলো।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com