মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা আতঙ্কে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে, বাদ যায় নি বাংলাদেশও। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস। এই অবস্থায় দেশের অনেকেই মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই দেশবাসীর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোন ও ইমেইলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের নাম্বার সম্বলিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশ গুলোর মতো করে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব দৈনন্দিন ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব ফেলছে। এই সংকটময় পরিস্থিতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নুর মোহাম্মদ জানান, এই মহামারীর সময়ে আতঙ্কিত হয়ে যারা উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন আমরা তাদের প্রাথমিক ভাবে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দিব, এক কথায় মহামারীর সময়ে যেন মানুষের মানসিক স্বাস্থ্য খারাপ না হয় সে ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব।
নগরকন্ঠ.কম/এআর