মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে সাংবাদিক-চিকিৎসকসহ আরও ১৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে সাংবাদিক ও চিকিৎসকসহ নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস জানান, রোববার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজিটিভ এসেছে।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসকসহ ৭ জন সিভিল সার্জনের অফিসের, একজন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার, একজন সাংবাদিক ও একজন মনোহরদীরসহ মোট ১৬ জন। আক্রান্তদের আইসোলেশনে নেয়া হবে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট ২০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এদিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানিয়েছেন, শিগগিরই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হবে। ফলে ১০০ শয্যার সাধারণসহ সব রোগীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। হাসপাতালটিতে নতুন কোনো রোগী ভর্তি নেয়া হবে না।

তিনি জানান, বর্তমানে যারা এই হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসা সেবা দেয়া হবে। তবে নতুন যারা আসবেন তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তারা সেখান থেকে সব রোগের চিকিৎসা পাবেন। সেখানে অপারেশনসহ সব চিকিৎসা সেবা দেয়া হবে।

এদিকে নরসিংদীতে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফয়সাল (২৮) নামে এক যুবক মারা গেছেন। সোমবার সকালে নরসিংদীর বানিয়ারছল রেল কলোনিতে ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছেন,গত দুইদিন যাবত তিনি জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। ভোরে সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে সকালে তার বাড়িতে মৃত্যু হয়। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করার পর লাশ দাফন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com