মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সেখানে তিনি মারা যান। গত ৮ এপ্রিল শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার ওই বৃদ্ধের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

এর আগে রোববার আগানগর আমবাগিচা এলাকার বাসিন্দা ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। এনিয়ে কেরানীগঞ্জে দুজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল।

এদিকে নতুন করে আরও এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে কেরানীগঞ্জে ২৪ আক্রান্ত সনাক্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন। তিনি জানান, মঙ্গলবার শুভাঢ্যা ইউনিয়নের জিয়ানগর এলাকায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com